রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম লিটন (৩০) ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরা ৪নং সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, লিটন ওই বাসার সিকিউরিটি গার্ড ছিলেন। রাতে বাড়ির অদূরে একটি মেয়ে চিৎকার করলে সে তার সাহায্যে এগিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় উত্তরা পূর্ব থানার এস আই রহিম মিয়া লিটনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ