রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল হোসেন (৩০) নামে হোটেলের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বেলাল হোসেন শেরপুর জেলার নূর ইসলামের ছেলে।

হোটেলের মালিক ওমর ফারুক জানান, বেলাল তার দোকানে কাজ করতেন। সকাল পৌনে ৭টার দিকে বিদ্যুতের সুইচ থেকে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হকজানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কেএইচ