সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নকে নিশ্চিত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যানাশলাল ওয়ার্কশপ: ব্লু-ইকোনমি’ শীর্ষক দু'দিনব্যাপী আন্তর্জাতি কর্মশালা উদ্বোধনের সময় তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভূকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সামনে খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিগন্ত। এই ক্ষেত্রে সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্পূর্ণ একক প্রচেষ্টায় দুই দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করা হয়েছে।
বাংলাদেশসহ ২০টি দেশ এই কর্মশালায় অংশ নিচ্ছে। এটি বাংলাদেশের সম্পূর্ণ এক প্রচেষ্টায় এ কর্মশালার আয়োজন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য মন্ত্রী সাইফুল হক, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান প্রমুখ।
দু'দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, নেদারল্যান্ডস, ফিলিপাইনস, থাইল্যান্ড, ওমান, ভারত, ইরান, কেনিয়া, তাঞ্জানিয়া, মরিশাস, চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সিসেল, বাংলাদেশ।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





