যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে সাভারে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি'র ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সাভার থেকে যাত্রী নিয়ে আবদুল্লাহপুর যাওয়ার পথে মহাসড়কের উঁচুনিচু স্থানে হঠাৎ উল্টে যায় মিনিবাসটি।

এসময় মিনিবাসটি ছিটকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ২ নম্বর গেটের সামনে গিয়ে পড়ে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি ওই গেট থেকে সরিয়ে নেয়। আহতদের সাভারের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এআর