জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলা শাখার উদ্যোগে শ্রীপুরের খামার পাড়া বাজারে  গতকাল দুপুরে যুবনেতা চৌধুরী মিরাজুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 
শ্রীপুর উপজেলার উদীয়মান তরুণ যুবনেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃজিয়াউল হক ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলা শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারী সৈয়দ মাহাবুব আলী মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলার  শিক্ষা বিষয়ক সম্পাদক ছবির হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলা শাখার অন্যতম সদস্য ইকবাল হোসেন।
অন্যান্যাদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন যুবনেতা মুন্সি সাজিদ হাসান আবু,শাহ আলম তুফান,শফিকুল ইসলাম শফিক,মিলন মন্ডল, বিপ্লব হোসেন খলিফা,উজ্জ্বল হোসেন সহ আরো অনেকে।
সাইফুল্লাহ/এমআর