দৌলতখান উপজেলার মুন্সিহাট কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন শিশুটির মা নুরেতাজ বেগম। ৪ মাস আগে গোসল করার সময় স্ট্রোক জনিত কারনে নুরেতাজ বেগম মারা যান।
নুরেতাজের সহকর্মীরা রেখে যাওয়া শিশুটির লালন পালনে এগিয়ে আসেন। মা’হারা ৩ বছরের শিশু নুসাইয়া কবিরের লালন পালন ও ভবিষ্যত জীবন গড়ে তুলতে দ্বায়িত্ব নেন তারা।
শনিবার ভোলা জেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডার (সিএইচসিপি) সমিতির সদস্যরা বেতনের এক লাখ টাকা অনুদান হিসেবে দেন তারা।
গতকাল দৌলতখান হাসপাতাল কমপ্লেক্সে শিশুটির নানার হাতে এ চেক তুলে দেন সিভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, সিএইচসিপি সমিতির কেন্দ্রীয় সভাপতি কামাল হোসেন সরকার, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম, অপর যুগ্ম মহাসচিব মাকসুদুর রহমান, ভোলা জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ডাঃ শাহেআলম, ডাঃ মিথুন মাহাবুব।
এ সময় সিভিল সার্জন জানান, চাকুরীর ৩ বছরের মাথায় নুরেতাজ বেগম মারা যাওয়ায় সরকারি কোন সাহায্য পাচ্ছে না। এ ছাড়া সিইচসিপি পদটি সরকারের প্রকল্পভুক্ত। ফলে শিশুটির সাহায্যে সহকর্মীদের এগিয়ে আসার ঘটনাটি অনন্য উদাহরন সৃষ্টি করল।
প্রত্যেক দফতরেই সহকর্মীদের সহযোগিতায় সহকর্মীদের এগিয়ে আসা প্রয়োজন। গতকাল ওই অনুষ্ঠানে জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সিএইচসিপি সদস্যরা অংশ নেন।
এসএইচ/এএইচ





