নওগাঁর রাণীনগরে জামায়াত নেতা আব্দুল মতিন (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।আব্দুল মতিন পারইল ইউনিয়নের জামায়াতের সাধারন সম্পাদক। সোমবার রাতে বগারবাড়ি বাজারে তার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিন উপজেলার ভান্ডার গ্রামের মো: হজরত আলীর ছেলে । আটকের সময় তার কাছ থেকে ২টি ককটেল ২টি হাসুয়া পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
রাণীনগর থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবির গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিত্বে এস,আই তরিকুল ইসলাম ওই দোকানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ককটেল সহ জামায়াত নেতা মতিনকে গ্রেফতার করে । এ সময় তার সহযোগি ৫-৬ জন পালিয়ে যায়। এ ব্যাপরে রানীনগর থানায় মামলা হয়েছে।
রাব্বি/জারিফ





