নড়াইল সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগে আফরোজা নামে এক মহিলা দালালকে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আফরোজা নামের ওই দালাল এক গরীব রোগীকে প্রতারণা করে সদর হাসপাতাল থেকে ভুলিয়ে বিভিন্ন কথা বলে তাকে প্রাইভেট ফ্যামেলি কেয়ার প্যাথলজিতে নিয়ে যায়। এসময় গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করে।
ভ্রাম্যমান আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আফরোজা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে।
আফরোজ নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার দেবী গ্রামে।
হুমায়ুন/এসএম





