সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রোববার সকাল ১০টার দিকে লেগুনাচাপায় হালিম ম-ল (৩৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

পাটের বস্তা ব্যবসায়ী হালিম ম-ল উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের হোসেন ম-লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে হালিম বাইসাইকেলে রামকান্তপুর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া উপজেলার নবগ্রামে একটি সিএনজিচালিত লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বলেন, লেগুনাটিকে আটক করা হয়েছে।
এমই