রাতে কালবৈশাখী ঝড়ে গাছের ভাঙা ডাল কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে অসিম দেবনাথ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ইউপির গোপাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অসিম দেবনাথ গোপাই গ্রামের কবিরাজ বাড়ীর সঞ্জয় দেবনাথের ছেলে। সে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কালবৈশাখী ঝড়ে বিনোদপুরে অনেক গাছ-পালা ভেঙে যায়। সকালে অসিম তাদের বাড়ীর পাশে ভেঙে যাওয়া গাছের ডাল আনতে বের হয়। ডাল আনার সময় অসাবধানতাবসত ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে সাথে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলে অসিমের মৃত্যু হয়।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল করিম বাতেন বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র অসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ