পুলিশের চোখ ফাঁকি দিয়েহাতকড়াসহ কবির মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ ঘটনা ঘটে।পলাতক কবির উপজেলার কালারুকা গ্রামের শফিক মিয়ার ছেলে

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, একটি চুরির মামলায় গ্রেফতার হওয়া আসামি কবির মিয়াকে হাতকড়া পড়িয়ে বাসযোগে সুনামগঞ্জ আদালতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় চেচান ব্রিজে যানজটের কবলে পড়ে গাড়িটি।

দীর্ঘ যানজটের কারণে আসামির সঙ্গে থাকা কনস্টেবল মিরাজ সিকদার (কনস্টেবল নং-১৫৬) ও আবুল হাসান (কনস্টেবল নং-৬৩২) ঘুমিয়ে পড়লে এ সময় আসামি কবির পালিয়ে যায়।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর