কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে ২ জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- আব্দুল মজিদ খলিফা (৬৫) ও ওমেদ আলী (৬৩)। তাদের বাড়ি কুড়িগ্রামে। মিরপুর থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান যুগান্তরকে জানান, বাসটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম থেকে পিরোজপুরে যাচ্ছিল। ভোর ৪টার দিকে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

এতে অন্তত ৫০ জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৪৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
জেড