রাঙামাটিতে আগামী ১৩ ও ১৪ জুন সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য জনসংহতি সমিতি।
গত ৪ জন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে (ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়) পুননির্বাচনের দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) রাঙামাটি জিমনেসিয়াম মাঠে জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সমাবেশে জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জনসংহতি সমিতি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বক্তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ওএফ





