রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় মঈনউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধি হন তিনি। মঈনউদ্দিন ডানো দুধের ডিলার হিসেবে কাজ করেন।
বুধবার দিনগত রাত ১১টার দিকে শাহ আলী থানা এলাকার সি ব্লকের ১০ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মন্ডল এ তথ্য জানান।
মঈনউদ্দিনের স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে হেঁটে বাসায় ফেরার সময় ওই এলাকার সি ব্লকে মঈনউদ্দিনকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ছিনতাই হওয়া ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিলো বলেও দাবি করেন মঈনউদ্দিনের স্ত্রী।
গুলিবিদ্ধ মঈনউদ্দিন কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন।
এবি





