বর্তমান সরকারের মন্ত্রীসভায় কতিপয় ইসলামবিদ্বেষী মুরতাদ ও নাস্তিক মন্ত্রী রয়েছে, যারা ইসলামী বিধিবিধান ও মূল্যবোধের বিরুদ্ধে অব্যাহতভাবে বিদ্বেষপ্রসূত মন্তব্য ও বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ইসলামের মৌলিক ফরজ বিধান পর্দা বা হিজাব পরাকে কটাক্ষ করে ইতোপূর্বে মূর্খ সমাজকল্যাণমন্ত্রী ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে। ‘সুদে’র মতো আল্লাহ প্রদত্ত হারাম বিধানকে অবৈধ নয় বলে ফাসেক অর্থমন্ত্রী পবিত্র কোরআনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ধর্মীয় অনুভূতিতে উপর্যুপরি আঘাত করে তারা আলেমসমাজ ও তৌহিদি জনতাকে ক্ষিপ্ত করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়।

এদেরকে প্রতিরোধ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। এইসব ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদ গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশের সর্বস্তরের ওলামা-পীর-মাশায়েখ ও তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আজ বুধবার বেলা সাড়ে এগারটায় সংবাদ সম্মেলন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট সমাধানের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে হেফাজত নেতারা একথা বলেন।

বক্তারা আরো বলেন, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং বিজাতীয় সংস্কৃতি চর্চার ফলে দেশের জনগণ আজ আল্লাহর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশিত পথে ফিরে আসা ছাড়া এই ক্রান্তিকাল ও সঙ্কট থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। মহান আল্লাহ তা’য়ালার অসীম রহমত ও মেহেরবানি ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করা যাবে না।

তাই আল্লাহ রাব্বুল আ’লামীনের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও ঈমান বাঁচাতে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে শক্তি দিন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী, কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী , মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতের কেন্দ্রিয় কার্যালয় হাটহাজারীতে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

হেফাজতের কর্মসূচী: রাজনৈতিক সহিংসতা ও ক্রসফায়ারে নিহতদের আত্মার মাগফেরাত এবং পেট্রল বোমার আগুনে দগ্ধ ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মাদ্রাসা ও মসজিদে নিয়মিত দোয়ার এন্তেজাম করা।

দেশের সঙ্কট থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তা’য়ালার সাহায্য কামনায় সকল মাদ্রাসা ও মসজিদে কুনুতে নাজেলা পড়ার ব্যবস্থা করা।

আগামী ৯ ও ১০ এপ্রিল, ২০১৫ চট্টগ্রাম লালদীঘি ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন, ১৭ এপ্রিল ফেনী জেলার মিজান ময়দানেএবং ২৭ ও ২৮ মার্চ, ২০১৫ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এসএইচ