খুলনায় কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান (৪০) নামে এক ব্যাক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকাল ৭টার দিকে খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে এ ঘটনা ঘটে।
মহানগরীর জলিল মার্কেটে ‘চিপস অ্যান্ড বাইটস’ নামে তার কম্পিউটারের দোকান রয়েছে। তিনি আহসান আহমেদ রোডের ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা। জলিল মার্কেটের সভাপতি শাহিদুল হক সোহেল বলেন, নাজমুল ভ্রমণে বের হলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নাজমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেড/মামুন





