বাসা বাড়িতে জোর পূর্বক চাপিয়ে দেওয়া বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে শহরের চৌমূহনায় মানববন্ধন করে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড।
মানববন্ধনে মাতুক মিয়ার সভাপতিত্বে ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ ওয়ার্ডের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় বক্তারা বলেন- বাসা বাড়িতে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় তাহলে পৌরসভার সাধারণ জনগণকে সাথে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে।
আশরাফ/জারিফ





