পদবি পরিবর্তন ও বেতন কাঠামো সমন্বয়ের দাবিতে চুয়াডাঙ্গায় দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট কর্মচারীরা। বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির চুয়াডাঙ্গা শাখা কমিটি সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মবিরতি পালন করে।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় একটির পর একটি কোয়েরী দিয়ে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি ও বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত দাবি বাস্তবায়নে গত ছয় মাস ধরে টালবাহানা করছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর