তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ মাজেদ আর নেই।

আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. এম এ মাজেদ তার গ্রিন রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আজ বাদ আসর গ্রিন রোড জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মরহুমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৩ বারের নির্বাচিত সাবেক সভাপতি ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: মাজেদ।

এদিকে ডা. এম এ মাজেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এমবি