জামালপুরের সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার ঋষিপাড়া পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানিয়েছেন, গোপালপুর বাজার ঋষিপাড়া পূজামণ্ডপের সনাতন ধর্মের লোকজন বুধবার সকাল ৭টায় নির্মাণাধীন প্রতিমার নিচু অংশের কিছুটা ভাঙচুর দেখতে পান।

পরে খবর পেয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ওসিমজিবুর রহমান মজুমদার বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর