মাওয়াঘাট সংলগ্ন এলাকায় পদ্মার তলদেশে ডুবন্ত একটি নৌযানের সন্ধান পেয়েছে নৌ-বাহিনীর   কোস্টগারডের কর্মকর্তারা। তবে ওই নৌযানটি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কিনা তা নিশ্চিত করতে পারেনি তারা।

শনিবার বেলা ১টার দিকে ‘কান্ডারী-২’ পদ্মার ২০ মিটার তলদেশে এ নৌযানের সন্ধান পান বলে জানান।

এদিকে কোস্টগারডের সাব- লেফট্যানেন্ট মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাইড স্ক্যান সোনার’  ক্যামেরায় ধরা পড়া ছবিটি ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’ এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার কাছাকাছি বলে মনে হচ্ছে।

তিনি বলেন, প্রচণ্ড স্রোত, বাতাস ও ঢেউয়ের কারণে অনুসন্ধানে সম্ভাব্য চিহ্নিত জায়গাগুলোতে অভিযান চালাতে মারাত্বক সমস্যা হচ্ছে। দুর্ঘটনা স্থলের ৫০০ মিটারের মধ্যে পাওয়া একটি ধাতব অবকাঠামোর অবস্থান শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

জাকির হোসেন বলেন, অনুসন্ধানে অনেকগুলো সন্দেহজনক ছবি তাদের যন্ত্রে ধরা পড়েছে। এর মধ্যে দুটি ছবিকে তারা সবচেয়ে

বেশি গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে একটি ছবি ডুবে যাওয়া লঞ্চটির সঙ্গে ৯০ শতাংশ মিলে পাওয়া যাচ্ছে।
তবে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘পিনাক-৬’ এর অবস্থান নির্ধারণ করা হয়েছে বলা যাবে না।

তিনি বলেন, এর আগে চট্টগ্রামে ডুবে যাওয়া ‘কান্ডারি-২’ জাহাজে অবস্থান করছিলেন তারা। তিনি আরও বলেন, ‘বেশি সন্দেহের জায়গাটির গভীরতা ৬০-৭০ ফুটের বেশি নয়।

ঢাকা, একে, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর