সদর উপজেলার লাহারহাটে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। জাটকা পরিবহনের দায়ে আটক করা ১৩ জনের মধ্যে ট্রাকের চালক ও হেলপার বাদে ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী এই জরিমানা করেন এবং জব্দ করা জাটকা বিতরণ করেন দুস্থদের মধ্যে।
নৌ পুলিশ বরিশাল জোনের সিনিয়র এসপি মো. আ. মোতালেব জানান, জাটকা আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে তারা লাহারহাট ফেরিঘাটে অভিযান চালান। এসময় একটি ট্রাকে ৫০ মণ জাটকা জব্দ করে। আটক করেন ট্রাকে থাকা ১৩ জনকে।
এদেরকে সোমবার সকালে নৌ পুলিশের ফাঁড়িতে আনা হয়েছে। আটক কামাল মাল, আমির হোসেন, মজিদ, আমির হোসেন, আলাউদ্দিন, বিল্লাল, লিটন, আবুল কাসেম, ফিরোজ, সাহে আলম ও রত্তন চন্দ্র বেপারীকে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এমই





