চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ৪০ জন রোগী।  

গত ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এরা সবাই ভর্তি হন।

আক্রান্ত রোগীদের মধ্যে রাজধানী ঢাকায় ৪৪ হাজার ৬৬৭ জন ও বিভাগীয় শহরে ৩৫ হাজার ৩৭৩ জন ভর্তি হন।  

এইসব রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৯০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এইসব তথ্য জানিয়েছেন।

ডা. আয়েশা আক্তার বলেন, ঢাকা শহরে ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৬ হাজার ৩৪০ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ হাজার ৩২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

ঢাকার বাইরে ভর্তি মোট রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা শহর ছাড়া) ৮ হাজার ৯২৪ জন, চট্টগ্রামে ৬ হাজার ৮৮ জন, খুলনায় ৬ হাজার ৮৯০ জন, রংপুরে ১ হাজার ৮৪৩ জন।

এছাড়া, রাজশাহীতে ৩ হাজার ৮৪০ জন, বরিশালে ৪ হাজার ৯০৫ জন, সিলেটে ৮৬৩ জন ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২০ জন রোগী ভর্তি হন।

এমবি