নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাত করার দায়ে দুই কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী ‍এ অভিযান চালায়।

সূত্র জানায়, দুপুরে শহরের হাতিখানা ক্যাম্প এলাকার ইজহার চকলেট কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক ইজহারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মেরি আইসক্রিম কারখানার মালিক আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়।

এদিকে, শহরের গোলাহাট এলাকার একটি সন্দেশ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক ওবায়দুল পালিয়ে যাওয়ায় কারখানাটি সিলগালা ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

সৈয়দপুরের ইউএনও আবু ছালেহ মো. মুসা জানান, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে বাজারজাত করায় অভিযান চালিয়ে চকলেট, আইসক্রিম ও সন্দেশ তৈরির কারখানা সিলগালা ও মালিকদের জেল-জরিমানা করা

ওএফ