কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে সিএনজি চালিত অটোরিকশা চাপায় তুহিন হোসেন (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। তুহিন একই গ্রামের মীর হোসেনের ছেলে।

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে গালিমপুর-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, সকালে তুহিন রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওএফ