লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে এক যুবকের পাকস্থলী থেকে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় অপর এক সহযোগীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নিলা গ্রামের নুরুল বশরের ছেলে জুবায়ের (২৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোবারক হোসেন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের ও মোবারক নামে দুই যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে মোবারকের পেট থেকে পায়ুপথের মাধ্যমে সাড়ে ১৫’শ পিস ও জুবায়েরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ইয়াবাসহ টেকনাফ উপজেলার দুই যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য বহনের দায়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানায় এ কর্মকর্তা।
আলমগীর/জেড





