বেনাপোল নারানপুর পল্লী থেকে অষ্টম শ্রেনীতে পড়ুয়া আশা বুস (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সে বেনাপোল নারানপুর গ্রামের জতীন বসুর মেয়ে। ঘটনাটি নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও তার স্বজনরা জানান, ক্ষোভে ও অভিমানে মঙ্গলবার সকালে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সে। পোর্ট থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে দুপুরে যশোর মর্গে প্রেরন করেছে।  

পোর্ট থানার উপর পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, তার মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে আত্নহত্যা বলেই সন্দেহ তাদের।

নাছির/এমএনজে