নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের জিল্লুর শেখ (৪৫) নামের এক বাসিন্দাকে কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (১২ মে) ভোর রাতে নড়াইল সদরের সিঙ্গিয়া কবরস্থান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জিল্লুর কোমখালী গ্রামের ভোলাই শেখের ছেলে। নিহতের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ সময় জিল্লুর শেখের সঙ্গী তরিকুল ইসলামও আহত হয়।
আহত তরিকুল ইসলাম জানান, নড়াইল শহর থেকে কাজ শেষে শুক্রবার রাতে জিল্লু সহ তারা ৩ জন মোটরসাইকেলে মাগুরা জেলার শালিখা উপজেলার গজনগর গ্রামের আজবাহারের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে তাদের সঙ্গী সাজ্জাদকে সিঙ্গিয়া গ্রামে মোটরসাইকেল থেকে নামিয়ে দেন। এরপর তারা (জিল্লুর ও তরিকুল) কোমখালীর উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে রাত আড়াইটার দিকে সিঙ্গিয়া কবরস্থান এলাকায় পৌছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে। দাড়ানো মাত্র তাদের বেপরোয়াভাবে কোপাতে থাকে। ঘটনা স্থলেই জিল্লুর নিহত হন। তরিকুল আহত হন। সদর থানার এসআই শেখর চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড





