ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় একটি ট্রেনের চালক আহত হয়েছেন।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, ভাঙ্গুড়া স্টেশনে ১নং লাইনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় একজন চালক আহত হয়েছে তাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।