পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশের এ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইবনে সিনার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন রাজধানীর রাইফেলস স্কয়ারে অবস্থিত ইমানুয়েলস কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭.৯৩ টাকা।
শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৭.১০ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৯.৬০ টাকা।
আগের বছরও কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ৩০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
১৯৮৯ সালে ইবনে সিনা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এর পর থেকে এই প্রতিষ্ঠানটি বাৎসরিক লভ্যাংশ ঘোষনা করে আসছে।
এসএম





