মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুবল ঘোষ নামে এক বৃদ্ধ নিহত এবং প্রান্ত ঘোষ নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার মাওয়া-ঘোরদৌড় সড়কের হলদিয়া এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রী সুবল ঘোষ ও প্রান্ত ঘোষ সম্পর্কে দাদা-নাতি। তাদের বাড়ি লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি বাস মাওয়া-ঘোরদৌড় সড়কের হলদিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বৃদ্ধ সুবল ঘোষ ঘটনাস্থলেই নিহত হয় এবং তাঁর সঙ্গে থাকা নাতি প্রান্ত ঘোষ ও অটোরিকশা চালক বাদল আহত হয়।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল তিনটার দিকে নাতি প্রান্ত ঘোষ চিকিৎসাধীন মারা যান। অটোরিকশা চালক বাদলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই