খাগড়াছড়ি পার্বত্যজেলার গুইমারা উপজেলায় অবস্থিত গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে ইফতার মাহফিল ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৪শে জুন শনিবার প্রতিবারের ন্যায় এবারো মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলির সভাপতি মাওলানা জায়নুল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পিটিআই কমিটির সভাপতি কাজী মফিজুল ইসলাম, উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

এসময় প্রাক্তন ছাত্র পরিষদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাক্তন ছাত্র পরিষদ সংগঠনটি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এসময় অসহায় মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে প্রাক্তন ছাত্রপরিষদের নেতৃবৃন্দদের আরো ব্যাপকভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারি, সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক নুরুননবী, সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

আবু বকর