বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ব্যানার্জীকে যৌনকর্মীসহ আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে সাতারকুল রোডের জিএম বাড়ির পানির পাম্পের পাশে এক বাড়ির একটি রুম থেকে তাকে আটক করা হয়।
রাতে পতিতাসহ ওই বাড়িতে প্রবেশ করলে এলাকার লোকজন বাহির থেকে রুমে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে বাড্ডা থানা থেকে পুলিশ গিয়ে দুই পতিতাসহ ব্যাণার্জিকে থানায় নিয়ে আসে।
এবিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, উত্তর বাড্ডা এলাকার একটি বাসা থেকে অনৈতিক কার্যকলাপের সময় তাদের আটক করা হয়। রাতে ওই বাসায় প্রবেশ করে ব্যাণার্জি। বাসায় আগে থেকেই দুইটি মেয়ে অবস্থান করছিলো। এসময় বিদ্যুৎ চলে গেলে এলাকার মানুষ একত্রিত হয়ে রুমের দরজা বাহিরে থেকে বন্ধ করে দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে মেয়েদেরসহ তাকে থানায় নিয়ে আসা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আরও বলেন, আসলে ঘটনাটা কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এবিষয়ে থানার ভেতরে মোস্তাফা ব্যার্ণাজির সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]