ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দিয়েছে রিক্সা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন থানা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা মো.আলম প্রমুখ।
পারভেজ/জারিফ





