চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আট মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম শনিবার দুপুরে আদালত বসিয়ে তাদের সাজা দেন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের আটক করে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. মান্নান জানান, সদর উপজেলার বাখরপুর মজুমদারবাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে জকির (৩০) ও হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের আলাউদ্দিনের ছেলে সৈকতকে (১৮) সাত দিন, বলখাল এলাকার মুন্সীবাড়ির মৃত ফাজিল উদ্দিনের ছেলে খাজা আহম্মেদকে (৪৬) ১৫ দিন ও হাজীগঞ্জ পৌর এলাকার বলখাল ভূঁইয়াবাড়ির মৃত আ. মান্নানের ছেলে সফিকুল ইসলাম (৪০), উপজেলার নাসিরকোট এলাকার আ. ওহাব আলীর ছেলে আলমগীর (৪২), বাকিলা এলাকার খলাপাড়া গ্রামের খানবাড়ির জাকির হোসেনের ছেলে আলী হোসেন (১৯) ও খলাপাড়া মুন্সীগাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে শাহ আলম গাজী ওরফে কুট্টিকে (১৮) ছয় মাসের সাজা দেওয়া হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এলএলবি জানান, 'মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'

এমকে