হাজীগঞ্জে পানিতে ডুবে রবিউল (৬) ও মারুফ (৬) নামে দুই শিশু মারা গেছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালোচোঁ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশু রবিউল গাজী বাড়ির আলী আশরাফের ছেলে এবং মারুফ একই বাড়ির প্রবাসী জয়নালের ছেলে। তারা দু’জনই স্থানীয় মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেআই





