বাগেরহাটে পুলিশের ওপর হামলার মামলায় কাজী শহীদুল্লাহ (৫০) নামে বিএনপিপন্থী এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের খারদ্বার এলাকা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বাগেরহাট মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আলী আজম খান জানান, গত বছরের জানুয়ারিতে খুলনা-বাগেরহাটে মহাসড়কের মাজার মোড় এলাকায় পুলিশ অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়ের কারা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কাজী শহীদুল্লাহকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানও তিনি।
কেএইচ





