মাগুরায় করোনায় ২ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৫ জন। জেলায় মোট আক্রান্ত ৪০ জন। মৃতরা হচ্ছেন শ্রীপুরের কানন মোল্ল্যা (২২) গতরাতে দ্বারিয়াপুর হাসপাতালে, এবং পারনান্দুয়ালী গ্রামের জাহিদুল মুন্সী (৯৫) যিনি শনিবার করোনায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে মারা যান।
এ ছাড়া নতুন আক্রান্ত শহরের কাউন্সিল পাড়ার সুব্রত কুমার, পশুহাসপাতাল পাড়ার এড: সৈয়দ ফিরোজ রহমান ও সদর হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স তুলি খাতুন বলে নিশ্চিত করেছেন মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা।
সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নমুনা পাঠানো হয়েছে ১৫
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ৯৪১
গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৪৮
গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ ৫
এর মধ্যে সদরের ৪
কাউন্সিল পাড়া,পশু হাসপাতাল পাড়া, পারনান্দুয়ালী,২৫০ শয্যা হাসপাতাল এর সিনিয়র স্টাফ নার্স এবং শ্রীপুরের ১ জন।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা ৭৬৯
অদ্যাবধি মোট করোনা পজিটিভ ৪০
গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ ০
অদ্যাবধি মোট সুস্থ ১৯
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৭
বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২ জন।
সাইফুল্লাহ/এএস





