ভোলার দৌলতখান উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি আনোয়ার হোসেন (৩২) ও সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটক হওয়া আনোয়ার দৌলতখানের সৈয়দপুর চরশুভী গ্রামের খালেকের ছেলে।

ইউসুফের বাড়ি চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে। তার বাবার নাম সামসুল উদ্দিন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সরকারবিরোধী লিফলেট পৌঁছানোর সময় তাদের আটক করা হয়েছে।

জেএ