চুয়াডাঙ্গা জেলার সদর ও দামুড়হুদা উপজেলার সরকারি মহিলা কলেজ পাড়া ও জয়রামপুর কলোনী পাড়ায় স্বামী -স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মুদি ব্যবসায়ী গোলাম হোসেন (৪৪), তার স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও কৃষক নুর আলম (২৭)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, কী কারণে তাকে কুপিয়েছে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানায়, বুধবার দিবাগতরাত ১২টার দিকে সদর উপজেলা শহরের মহিলা কলেজ পাড়ার মৃত মোরশেদ আলমের ছেলে গোলাম হোসেন কেদারগঞ্জ পৌর মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ি ফিরছিলো। বাড়ির গেটের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জন দুর্বৃত্ত তাকে এলো পাতাড়ি কুপাতে থাকে। তার চিৎকারে স্ত্রী কোহিনুর বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গোলাম হোসেনের অবস্থা অবনতি হলে তাকে বৃহস্পাতি বার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আবুল হালসানার ছেলে কৃষক নুর আলম স্থানীয় রেলষ্টেশন সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে কলোনী পাড়া নামক স্থানে পৌঁছায়। এসময ৫/৬ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এআই