গাইবান্ধার সুন্দরগঞ্জে এক চাতাল ব্যবসায়ীকে মারপিট করে তিন লক্ষ্য টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাসানগঞ্জ (খুজিয়ার মোড়) নামক স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা রামদেব (ভাটার পাড়) গ্রামের আলহাজ্ব আলি হক মাস্টারের ছেলে সাজেদুল ইসলাম সাজু (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও আলতাব হোসেন (২৫) সহ আরও কয়েকজন ইশা ট্রেডার্স'র প্রোপাইটর নরুল আলম শেখকে এলোপাতারি মারপিট করতে থাকে এতে বুকে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে নিস্তেজ হয়ে যায়।

পরে সাথে থাকা তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে গুরুতর আহত অবস্থায় নরুল আলমকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ব্যক্তির বুকের হাড় ভেঙ্গে গেছে বলে ধারনা করছেন আবাসিক মেডিক্যাল চিকিৎসক।

নুরুল আলম জানায়, পার্শ্ববর্তী মিঠাপুকুর থানার মির্জাপুর বাজারের চাতাল ব্যবসায়ী আতাউর রহমানের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে ফিরছিলেন।

এসময় হাসানগঞ্জ (খুজিয়ার মোড়ে) আসলে তাকে আটক করে কোন কারন ছাড়া এলোপাতারি মারতে থাকলে সে জ্ঞান হারিয়ে ফেলে, তার চিৎকার শুনে সবাই পালিয়ে যায়।

আহত নরুল আলম শেখ রামদেব (বলদি পাড়া) গ্রামের মৃত- এনছার আলী শেখের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ/এমকে