দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর বরিশালে উদ্বোধন করা হয়েছে বিভাগীয় জাদুঘর। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সোমবার সকাল সাড়ে ১০টায় ফলক উম্মোচনের মধ্যদিয়ে বরিশাল পুরানো কালেক্টরেট ভবনের এই যাদুঘর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের দেশীয় সাংস্কৃতিক ও ঐতিহ্য অটুট রাখার জন্য বরিশাল বিভাগীয় জাদুঘরের দ্বার উন্মোচিত হলো। সরকারের কর্মসূচি অনুযায়ী তাদের লক্ষ্য হলো এই বিভাগের প্রত্নতত্ত্ব সংগ্রহ করে মানুষর কাছে ইতিহাস তুলে ধরা।
তিনি আশা করেন এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে। এজন্য সংগ্রহে থাকা প্রত্নতত্ত্ব জাদুঘরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল ৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, নগর পুলিশে কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।
এআর





