বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ধর্ষক বৃদ্ধ শাজাহান আলী ফকিরকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে পাতা কুড়ানোর জন্য তালোড়া খাদ্য গুদামের পাশে যায় শিশুটি। এ সময় ওই গুদামের শ্রমিক কাহালু তানপুরা গ্রামের মৃত আরফান ফকিরের ছেলে শাজাহান আলী ফকির তাকে ধর্ষণ করে।
এক পর্যায়ে শিশুটিকে ফেলে রেখে শাজাহান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হলে ধর্ষক শাজাহানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এসএম





