রাজধানীর গুলশানের নর্দায় বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে। আমানউল্লাহসহ ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানি বিভাগে পড়তো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এমআর





