রাজশাহী মহানগরে অভিযান চালিয়ে সোমবার ২ নারী মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে ১২৫টি ইয়াবা ট্যাবলেট, ৬৫ গ্রাম হেরোইন এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মহানগরের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুড়িপাড়ায় অভিযান চালিয়ে সেরিনা, শিলা ও লালন নামে ৩ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১২৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া মহানগরের বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজুর, মোহাম্মদ হাই ও বাদলকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





