ভোলার তজুমদ্দিন উপজেলায় ডাকাত সন্দেহে মোশারেফ ওরফে মসু (৪০) নামে একব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

শুক্রবার (২৪ ‍জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মসু উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ি গ্রামের হানিফ মাতবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল জানান, রাতে মসুসহ ৩/৪ জন ওই গ্রামের নুরুল হকের বাড়িতে ডাকাতি করতে যায়। টের পেয়ে গ্রামবাসী মসুকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, মসুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যার ঘটনায় ৩টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েেছন।

এমই