মেহেরপুরের মুজিবনগরে ডিউটিরত অবস্থায় রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন এক পুলিশ কনস্টেবল।

বুধবার (২০ জুলাই) ভোর রাতে এই ঘটনা ঘটে।

তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার কবুরহাটে। বাবার নাম মো: আলী।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বলেন, রতনপুর পুলিশ ক্যাম্পে ডিউটিতে ছিলেন কনস্টেবল সাইফুল। এ অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেছেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা ছুটে গিয়ে তার লাশ দেখতে পান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তিপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা পারিপার্শ্বিক কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, যে কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।

এমবি