বরিশাল নগরীতে এক হাজার বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ এক জনকে আটক করেছে র্যা বের একটি দল।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় নগরীর গোরাচাঁদ দাস রোড থেকে তাকে আটক করা হয়। এ তথ্য জানান র্যা ব-৮ (সিপিএসসি) এর কর্মকর্তা ক্যাপ্টেন আবুল বাশার।
তিনি জানান, নগরীর গোরাচাঁদ দাস রোডের সরকারি মহিলা কলেজের বেগম সুফিয়া কামাল ছাত্রী নিবাসের সামনে চেকপোস্ট বসায় র্যা ব-৮।
রাত পৌনে ৯টার দিকে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলেও চালক না মেনে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় প্রাইভেটকারটি যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যাত্রীরা আহত হয়। গাড়িটির গতিরোধ করতে গিয়ে ল্যান্স কর্পোরাল (এলপিসিএল) পাহালবি নামে এক র্যা ব সদস্য আহত হন।
পরে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চালক গাড়িটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার বোতল ফেনডিসিলি পাওয়া যায়।
ক্যাপ্টেন আবুল বাশার আরো জানান, আটক বাবুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেএ





