চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ হামলায় চালায়। এতে সংঘর্ষ বেধে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত পুলিশের এসপি ও ওসিসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এতে ৫ জন জামায়াত-শিবিরের কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।
জেডআই





