ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তির ঘটনার আয়োজিত সমাবেশে স্থানীয় জনগণ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (২৪ অক্টোবর) বুধবার রাতে পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সজিব ও আরিফ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ২০ অক্টোবর সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আরিফ ও সজিব জড়িত রয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮/১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি





